মুখরোচক ফিশ পাকোড়া - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 1 July 2022

মুখরোচক ফিশ পাকোড়া

 


 বিকেলের টিফিন হিসেবেই শুধু নয়, দুপুর বা রাতের খাবারের সাথেও পরিবেশন করতে পারেন এই মজার আইটেমটি। চলুন জেনে নেওয়া যাক ফিশ পাকোড়া তৈরির রেসিপি-


উপকরণ:-


বেসন- ১/৩ কাপ

চালের গুঁড়া- ২ টেবিল চামচ

লবণ- ১/৩ চা চামচ

ফিশ ফিলেট – ৩০০ গ্রাম

লবণ- স্বাদমতো

হলুদ- সামান্য

গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ

ডিম- ছোট ১টি

চাট মশলা ও লেবুর রস

টক দই- ১/৪ কাপ

লবণ- সামান্য

জিরা- ১/৪ চা চামচ

তেল- ভাজার জন্য


প্রথমে ভেটকি মাছের ফিলেটের সঙ্গে লেবুর রস, লবণ, হলুদ ও আদা-রসুনবাটা দিয়ে ভালো করে

মাখিয়ে নিতে হবে। মাখা হয়ে গেলে ২০ মিনিট রেখে দিন।

এবার একটি বাটিতে ডিম, লবণ ও টকদই দিয়ে ভালো করে ফেটে নিন।

এরপর তাতে বেসন, চালের গুঁড়া ও জিরা দিয়ে ভালো করে মিশিয়ে গোলা তৈরি করে নিন।

 এবার মাছের টুকরাগুলো গোলায় ডুবিয়ে নিন।

 গরম তেলে মুচমুচে করে ভেজে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad