অনেকেই আছেন শাক খেতে ভালোবাসে না তাই তাদের জন্য এই রেসিপি, পদ্ধতি জেনে নিন।
উপকরণ:
3 টেবিলচামচ ভরা কাঁচালঙ্কার কুচি
2-3 টি মাঝারি পেঁয়াজের কুচি
4 আঁটি সরষের শাক
2 আঁটি পালং শাক
1 আঁটি বথুয়া শাক
2-3 টি কাঁচালঙ্কা
1 কাপ মকাই বা ভুট্টার আটা
3 টেবিলচামচ ঘি
2 টেবিলচামচ ভরা আদার কুচি
পরিবেশনের জন্য চাই 1 টেবিলচামচ সাদা মাখন
সমস্ত রকম শাক কুচি করে কেটে নিন, তার পর ভালো করে ধুয়ে নিতে হবে।
মিহি করে কুচিয়ে নিন আদা, পেঁয়াজ, লঙ্কা।
ঢাকা দেওয়া গভীর একটা রান্নার পাত্র নিন এবং সেখানে হাফ লিটার জল ঢেলে চাপা দিয়ে ফুটতে দিন।
শাক ঢেলে দিন ফুটন্ত জলের মধ্যে, সেই সঙ্গে দিন অর্ধেক কাঁচালঙ্কা।
ঢাকা দিয়ে একেবারে কম আঁচে অন্তত 15-20 মিনিট ফুটতে দিন।
আঁচ থেকে এই পাত্রটি সরান এবং অল্প অল্প করে ভুট্টার আটা মিশিয়ে নিন।
প্রতি বার আটা যোগ করার পর ভালো করে ঘেঁটে দেবেন, সেই সঙ্গে শাকের মিশ্রণটাও একটু থুড়ে নিতে হবে ডালকাঁটা দিয়ে – পুরোটা যেন পেস্টের আকার ধারণ করে তা দেখবেন।
অন্য একটি পাত্রে ঘি গরম করুন।
তার মধ্যে আদা, পেঁয়াজকুচি আর কাঁচালঙ্কা দিয়ে ভাজুন।
নাড়াচাড়া করুন অন্তত ২০ মিনিটের জন্য, ততক্ষণে পেঁয়াজ নরম ও স্বচ্ছ হয়ে আসার কথা।
এবার শাকের মিশ্রণটা দিয়ে আরও অন্তত ১৫-২০ মিনিট রান্না করতে হবে।
নুন দিন একেবারে শেষে, চেখে দেখে নিতে হবে স্বাদ ঠিক আছে কিনা।
উপরে সাদা মাখন দিয়ে গরম গরম পরিবেশন করুন।

No comments:
Post a Comment