সুস্বাদু ডিম পোলাও - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 August 2022

সুস্বাদু ডিম পোলাও

 


বাড়িতে বানিয়ে ফেলুন ডিম পোলাও এই পদ্ধতিতে। উপকরন জেনে নিন -


উপকরণ :


 ডিম

 বাসমতি চাল

 পেঁয়াজ কুচি

রসুন কুচি

 আদা কুচি

ধনেপাতা কুচি

 কাঁচা লঙ্কা বাটা

কাজুবাদাম

 কিশমিশ

 হলুদ গুঁড়ো

ফুড কালার

 দারচিনি

এলাচ

লবঙ্গ

নুন

 চিনি

 সরষে তেল

 সাদা তেল


প্রথমে গরম তেলে হালকা করে ডিম গুলো ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এরপরে ওই তেলের মধ্যে এক এক করে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালোকরে মশলা কষিয়ে নিতে হবে। এবার ভেজে তুলে রাখা ডিম গুলো দিয়ে ভালো করে মশলার সাথে ডিম গুলো মাখিয়ে নিতে হবে।


অন্যদিকে বেশ কয়েক ঘণ্টা চাল গুলো ভিজিয়ে রাখতে হবে। ডিমের সাথে মশলা মাখা হয়ে গেলে পরিমাণ মতো জল দিতে হবে। তারপরে চাল গুলো দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে হবে। একদম কম আঁচে ওই ২০ মিনিটের মতো রান্নাটা হবে। তারপরে কড়াইয়ের ঢাকনা খুলেকাজু, কিসমিস, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাস থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ডিম পোলাও।

No comments:

Post a Comment

Post Top Ad