এভাবে বানিয়ে ফেলুন কাঁচকলার চিপস, রইল রেসিপি
উপকরণ:
কাঁচ কলা
৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
গোলমরিচ গুঁড়ো
লঙ্কাগুঁড়ো
আমচুর পাউডার
নুন
চিনি
১ কাপ সাদা তেল
প্রথমে বড়ো গ্রেটার দিয়ে কাঁচ কলা গুলোকে গোল আকারে পাতলা করে কেটে নিতে হবে। এরপরে একটা পাত্রে কর্নফ্লাওয়ার, নুন, চিনি, আমচুর পাউডার দিয়ে সামান্য জল দিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে কলার পিস গুলো ব্যাটে ডুবিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে সামান্য লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিলেই মুচমুচে কাঁচ কলার চিপস রেডি। আপনারা সাথে সাথে খেয়ে নিতে পারেন আবার এয়ার টাইট প্যাকে স্টোর করে রাখতেও পারেন।

No comments:
Post a Comment