দেহাতি চিকেন - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 August 2022

দেহাতি চিকেন

 


  উপকরন জেনে নিন -


চিকেন

আদা

রসুন

পেঁয়াজ

কাঁচালঙ্কা

তেজপাতা

দারুচিনি

এলাচ

লবঙ্গ

সাদা জিরে

হলুদ গুঁড়ো

লঙ্কার গুঁড়ো

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

মিট মসলা

ধনেপাতা কুচি

ধনে গুঁড়ো

মিট মসলা


আগে ১ কেজি চিকেনকে ভালো করে ধুঁয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ৪ টে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিতে হবে। সঙ্গে ১ টা বড় সাইজের রসুনকে ছুলে নিতে হবে ও ১.৫ ইঞ্চি আদা থেঁতো, ৪-৫ টা কাঁচালঙ্কা। এরপর একটি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে তাতে ১ টা তেজপাতা, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ধুয়ে রাখা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে তুলে নিতে হবে।


তারপর ওই তেলের মধ্যে ২ টো শুকনো লঙ্কা, ১ টা তেজপাতা, ১ টা দারুচিনি, ৩ টি ছোট এলাচ, ৪-৫ টা লবঙ্গ, ১ চামচ সাদা জিরে, ২ টো গোটা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে। তারপর ১ টা রসুন, কাঁচালঙ্কা দিয়ে আবারও মিনিট দুয়েক রান্না করে নিতে হবে। তারপর ১.৫ ইঞ্চি আদা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে।এরপর ১/২ চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ২ চামচ ধনে গুঁড়ো, মিট মসলা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তারপর স্বাদমতো নুন দিয়ে আবারও ভালো করে মসলার সঙ্গে মিশিয়ে ১ কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে ৭-৮ মিনিট রান্না করে নিতে হবে। তারপর হাতা দিয়ে মসলা গুলোকে স্মাশ করে নিতে হবে। এরপর ভেজে রাখা চিকেন দিয়ে মসলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ২ কাপ গরম জল দিয়ে উপর দিয়ে ২ কাপ ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলেই একেবারে তৈরি সুস্বাদু দেহাতি চিকেন। এবার গরম ভাত হোক বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad