মাছের মাথা দিয়ে পুঁইশাক বানানোর পদ্ধতি - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 August 2022

মাছের মাথা দিয়ে পুঁইশাক বানানোর পদ্ধতি

 


ঝটপট জেনে নিন কিভাবে তৈরি করবেন মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। 


উপকরণ-

ইলিশ মাছের মাথা

পেঁয়াজ কুচি

সরষের



তেল

রসুন কুচি

আদা বাটা

টমেটো বাটা

হলুদ গুঁড়ো

লঙ্কাগুঁড়ো

তেজপাতা

শুকনো লঙ্কা

পাঁচফোড়ন

লবণ

চিনি

পুঁইশাক

আলু

বড়ি



 পরিমান মত পুঁইশাক নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবারে পুঁইশাক থেকে জল ঝরিয়ে টুকরো টুকরো করে কেটে নিন। তারপর ২ টি আলু ধুয়ে কেটে নিন।

এবারে কড়াইয়ে ১ কাপ সরষের তেল গরম করে ৭-৮ টি বড়ি লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিন। এখন ইলিশ মাছের মাথার মধ্যে সামান্য লবন ও হলুদ মিশিয়ে খুব ভালোকরে ভেজে তুলে নিন।

এবার এই একই গরম তেলের মধ্যে ২ টি শুকনো লঙ্কা, ১ টি তেজপাতা ও ১ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এর মধ্যে ২ টি পেঁয়াজকুচি দিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজ লালচে রঙ ধরিয়ে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে ২ চামচ রসুন কুচি, ৩ চামচ টমেটো বাটা ও সামান্য আদা বাটা দিয়ে নাড়াচাড়া করুন।

কিছুক্ষণ পর এর মধ্যে পুঁইশাক ও কেটে রাখা আলুর টুকরোগুলি দিয়ে ২ মিনিট রান্না করুন। তারপর এর মধ্যে পরিমানমতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবন ও চিনি এবং ভেজে রাখা বড়ি ভেঙে দিয়ে শাক ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সময়ে দেখবেন শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে তাই এই রান্নায় আলাদাভাবে জলের কোন প্রয়োজন পরবেনা।

 শাক নাড়াচাড়া করার সময় যখন দেখবেন এটি মাখোমাখো হয়ে এসেছে তখন এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথা ভেঙে দিয়ে দিন। অবশেষে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নিন এবং লবণ, চিনির পরিমান ঠিক আছে নাকি দেখে পরিবেশন করে ফেলুন দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট।

No comments:

Post a Comment

Post Top Ad