একবার ডিমভাপা রান্না করে চেখে দেখুন আপনার ভালো লাগবেই লাগবে। তাহলে, জেনে নিন ডিম ভাপা তৈরির প্রণালী-
উপকরণ-
ডিম- ৫ টি
পোস্ত- ২ চামচ
সরষে- ১ চামচ
কাঁচা লঙ্কা- ৩ টে
টক দই- ১ চামচ
হলুদ গুড়া-১/২ চা চামচ
লঙ্কাগুঁড়ো-১/২চা চামচ
লবণ- ১ চা চামচ
সরষের তেল- ১ চামচ
ডিমগুলিতে সরষের তেল মাখিয়ে ভালোভাবে সেদ্ধ করে ছাড়িয়ে নিন।
এরপর একটি মিক্সার গ্রাউন্ডে পোস্ত, সরষে, কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ ও সামান্য পরিমাণ জল দিয়ে ভালো ভাবে পেস্ট তৈরি করে নিন। এক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন পেস্টটি খুব ঘন না বা পাতলা না হয়।
এবার একটি স্টিলের ঢাকনাওয়ালা টিফিন কৌটের চারিপাশে ভালো করে সরষের তেল মাখিয়ে নিতে হবে। তারপর তৈরি করা পেস্টটি সম্পূর্ন কৌটে ঢেলে দিন। এবার এর মধ্যে ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো, সামন্য পরিমাণে সরিষার তেল দিয়ে ভালভাবে মিশিয়ে নিয়ে, সেদ্ধ করা ডিমগুলি দিয়ে দিন।
এবার ডিমগুলিকে ভালোমতো মশলার মধ্যে মাখিয়ে নিয়ে ওপর থেকে কাঁচালঙ্কা চেরা ছড়িয়ে দিয়ে ঢাকনা শক্তকরে লাগিয়ে কৌটটিকে গরম জলের ওপর বসিয়ে ১৫-২০ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম ভাপা।

No comments:
Post a Comment