সাদা জিরে শুকনো খোলায় ভালো করে ভেজে এয়ার টাইট জারে স্টোর করে রাখুন। আপনার যখন অম্বল হবে তখন এক চা চামচ ওই ভাজা জিরে চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিন।
জিরে ভেজানো জল সকাল বেলা পান করলে তা, শরীরকে হাইড্রেটেড রাখতে এবং পরে কার্যকর ভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এর সাথে সমস্ত ক্লান্তি চলে যাবে এবং হজম প্রক্রিয়া সুস্থ ও উন্নতির দিকে ছুটবে। রাত্রি বেলা ঘুমানোর আগে এক গ্লাস জলে এক চামচ সাদা জিরে ভিজিয়ে রেখে সকাল বেলা উঠে পান করতে হবে।শরীরের অতিরিক্ত চর্বি কমাতে এবং কার্যকর ভাবে ওজন কমাতেও সাহায্য করে। আপনি যেকোন ঠান্ডার মধ্যে এক চামচ বাড়িতে ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে খান উপকার পাবেন। এছাড়াও এক গ্লাস দুধের মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো ও কালো মরিচ গুঁড়ো মিশিয়ে প্রতিদিন পান করলে আপনার শরীরের হজম শক্তি বাড়বে।

No comments:
Post a Comment