মাথার চুল সুন্দর ও সতেজ রাখতে মানুষ ব্যবহার করে আসছেন পেঁয়াজের রস। তাই আগে একটি মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজের মধ্যে কিছুটা পরিমান জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর পেঁয়াজের থেকে সমস্ত রস ঝড়িয়ে নিন। এবার এই রসটি মাথার স্ক্যাল্পে লাগিয়ে একটু ম্যাসাজ করে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করুন, দেখবেন চুল গজাতে শুরু করেছে।
চুলের জন্য জবাফুল অসাধারণ কন্ডিশনারের কাজ করে। তাই জবাফুল জলে ভালোভাবে ফুটিয়ে জলটি ছেঁকে নিন। এরপর এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চুলে শ্যাম্পু করার পর দিয়ে দিন। এটি ২০ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। তার ফলে মাথার খুশকি, শুষ্ক ভাব, জট সমস্ত কিছু দূর হয়ে যাবে নিমেষেই।

No comments:
Post a Comment