চুলে রং করতে বাড়িতেই ব্যবহার করুন এই প্রাকৃতিক উপাদান - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 August 2022

চুলে রং করতে বাড়িতেই ব্যবহার করুন এই প্রাকৃতিক উপাদান

 


স্থায়ী হাইলাইটের জন্য বেছে নিতে পারেন লেবু। এমনিতেই চুলের জেল্লা আনতে লেবুর জুড়ি মেলা ভার। তাই একটি পাত্রে লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন পরিমান মত জল। এরপর চুল ভাগ করে এই মিশ্রনটি লাগিয়ে নিন। এরপর অ্যালুমিনিয়ামের ফয়েলের সাহায্যে চুল ঢেকে নিন এবং বেশ কিছুক্ষন সময় রোদে বসে থাকুন। চুল শুকিয়ে এলে ঈষদুষ্ণ গরম জল দিয়ে শ্যাম্পু করে নিন। মাত্র কয়েকবার এটি ব্যাবহার করলেই দেখবেন চুলে দারুন রং ধরেছে।


ঘরোয়া উপায়ে চুল কন্ডিশনিং করতে দারুন কাজ করে চায়ের লিকার। তবে এর পাশাপাশি চুলে রং করতে বেশ কার্যকারী এটি। কিন্তু এক্ষেত্রে আপনাকে যেকোন চা নিলে হবে না এরজন্য আপনাদের ক্যামোমাইল টি ব্যাগ নিতে হবে। প্রথমে এটি গরম জলে রেখে ভালো করে গুলে নিন। তারপর সেই জলটি চুল ভাগ ভাগ করে লাগিয়ে নিন। এছাড়া আপনার একটি স্প্রে বোতলের সাহায্যে লাগিয়ে নিতে পারেন। এরপর ঠিক আগের নিয়ম মেনে চলুন। দেখবেন চুলে হালকা লালচে রঙ হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad