জলখাবারে খুব সহজেই সুস্বাদু কিছু বানাতে চাইলে অবশ্যই বানাতে পারেন আলু-টমেটোর তরকারি। আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন এই মুখরোচক খাবারটি।
উপাদান :
তেল - ২ টেবিল চামচ,
জিরা - ১ চা চামচ,
আদা -১ চা চামচ,
হিং - ১\৪ চা চামচ,
টমেটো - ২০০ গ্রাম,
হলুদ - ১\৪ চা চামচ,
লবণ - ১\২ চা চামচ,
লাল লংকার গুঁড়ো - ১\৪ চা চামচ,
ধনে গুঁড়ো - ১ চা চামচ,
গরম মশলা - ১\৪ চা চামচ,
জল - ৩০০ মিলি,
সেদ্ধ ম্যাশড আলু - ৩০০ গ্রাম,
ধনেপাতা - ১ চা চামচ ।
তৈরি করার পদ্ধতি:
-একটি প্যানে তেল গরম করে জিরা, আদা ভেজে নিন।
-হিং, টমেটো যোগ করুন এবং ৩-৫ মিনিট রান্না করুন।
- তারপর হলুদ, লবণ, লাল লংকার গুঁড়ো , ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে ভাজুন।
- এর পরে এতে জল যোগ করুন এবং কিছুক্ষণ সেদ্ধ করুন।
-এবার সেদ্ধ করা আলু যোগ করুন এবং কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন।
- সবজি সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। প্লেটে তুলে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment