আলুর মুচমুচে স্নাক্স - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 August 2022

আলুর মুচমুচে স্নাক্স

 


বাড়িতে মুখরোচক স্ন্যাক্স বানিয়ে ফেলুন এই সহজ উপায়ে। উপকরন জেনে নিন 


উপকরণ:


১/২ কাপ পরিমাণ বেসন

২ টেবিল চামচ সুজি

 মাঝারি সাইজের একটা সেদ্ধ আলু

১/২ চামচ জিরে

১/২ চামচ কালো সরষে

 নুন,হলুদ

 আদা কুচি ১ টেবিল চামচ

লঙ্কা কুচি যে যেমন ঝাল পছন্দ করেন

 সরষে তেল

ধনে পাতা কুচি



সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে হাফ কাপ বেসন, টেবিল চামচ সুজি, স্বাদমতো নুন এবং অল্প পরিমাণ হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে নরমাল টেম্পারেচার রাখা জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব নিতে হবে।এরপরে কড়াইতে ১ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে এবং কালো সরষে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরমধ্যে চাইলে হিঙ্গও দিতে পারেন।তারপরে আদাকুচি আর লঙ্কা কুচি ভাল করে ভেজে নিয়ে কড়াই এর মধ্যে বেসন এবং সুজির তৈরি করে রাখা ঘোলটি ঢেলে দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ব্যাটারটা একটু গাঢ় হচ্ছে। মোটামুটি একটু গাঢ় হয়ে গেলেই তাতে ম্যাস করা সিদ্ধ আলু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে।মিশ্রণটি যতক্ষণ না একটি ডোয়ের আকার নিচ্ছে ততক্ষণ খুন্তি চালিয়ে যেতে হবে। তারপরে আলু আর ব্যাসনের মিশ্রণটি একটা তেল ব্রাশ করা প্লেটে ঢেলে বাটির বা গ্লাসের পিছন দিয়ে সমান করে বিছিয়ে নিতে হবে। ঘন্টাখানেক ফ্যানের তলায় রাখার পর আলু বেসনের ডোটি ডিমোল্ড করে নিয়ে ছুরি দিয়ে পছন্দের মতন সাইজে কেটে নিতে হবে। তারপরে তেলের মধ্যে ফ্রাই করে নিলেই আলু বেসনের মুখরোচক স্ন্যাক্স তৈরি।সন্ধ্যেবেলা চায়ের সাথে ভাজাভুজি খেতে মন চাইলে কিংবা বাচ্চারা টিফিনে অন্যরকম কিছু নিয়ে যেতে চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন আলুর এই সহজ রেসিপিটি।

No comments:

Post a Comment

Post Top Ad