জনপ্রিয় একটি রেসিপি হল কাতলা মাছের রেজালা, যা খেতে দূর্দান্ত। জেনে নিন উপকরন
রসুন
পোস্ত
পেঁয়াজ
আদা
এলাচ
লবঙ্গ
টকদই
চিনি
নুন
কাতলা মাছ
কাজুবাদাম
কাঁচালঙ্কা
দারুচিনি
তেজপাতা
শুকনোলঙ্কা
গোলমরিচ
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
কাঁচালঙ্কা
গরমমসলা
কেওড়া জল
সাদা তেল
একটি মিক্সিং বোলে ৩ টেবিল চামচ পোস্ত, ৮ টা কাজুবাদাম, কাঁচালঙ্কা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর আবারও একই মিক্সিং জারে ১ টা পেঁয়াজ, ১/২ ইঞ্চি আদার টুকরো, ৫ কোয়া রসুন, ১/৪ কাপ জল দিয়ে পেস্ট করে নিতে হবে।
এবার ৬ পিস কাতলা মাছে নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে ৪ টেবিল চামচ সাদা তেল গরম করে মাছগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই ১ টা তেজপাতা, ১ ইঞ্চি দারুচিনি, ২ টো শুকনোলঙ্কা, ১০-১২ গোটা গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা-রসুনের পেস্ট দিয়ে ভাজা ভাজা করে পোস্ত-কাজু বাদামের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।তারপর ১/২ কাপ টক দই, নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এরপর কিছুটা জল, ১/২ চা চামচ গরম মসলার গুঁড়ো, কাঁচালঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ভাজা মাছ ও সামান্য কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট দুয়েক রান্না করে নামিয়ে নিলেই একেবারে তৈরি কাতলা মাছের রেজালা।

No comments:
Post a Comment