পিৎজা কাটলেট - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 August 2022

পিৎজা কাটলেট

 


পিৎজা কাটলেট কিভাবে বানানো যায় তার রেসিপি জেনে নিন -


পেঁয়াজ কুচি

ক্যাপসিকাম

নুন

চিলিফ্লেক্স

পিৎজা সস

ছানা

মেয়োনিজ

আলু সেদ্ধ

কনফ্লাওয়ার

সাদা তেল


একটি ফ্রায়িং প্যানে ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিতে হবে। তারপর ১ টা পেঁয়াজ ও ১ টা ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর স্বাদমতো নুন, ১/২ চামচ চিলি ফ্লেক্স, ২ চামচ পিৎজা সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করার নিতে হবে। তারপর ছানা দিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ১ চামচ মেয়োনিজ দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই একেবারে তৈরি পুর। তারপর একটি মিক্সিং বোলে ২ টো সেদ্ধ করা আলু নিয়ে ভালো করে স্মাশ করে নিতে হবে। এরপর স্বাদমতো নুন, ৪ চামচ কনফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে একটি ডো বানিয়ে নিতে হবে। তারপর ডো থেকে কিছুটা অংশ নিয়ে মাঝে কিছুটা জায়গা করে পুর দিয়ে আটকে নিতে হবে।এরপর হাত দিয়েই গোল শেপ দিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে কাটলেট গুলো দিয়ে ভেজে নিলেই একেবারে তৈরি পিৎজা কাটলেট।

No comments:

Post a Comment

Post Top Ad