ভেটকি মাছের সরষে ভাপা - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 August 2022

ভেটকি মাছের সরষে ভাপা

 


দূর্দান্ত স্বাদের ভেটকি মাছের ভাপার রেসিপি জেনে নিন -



ভেটকি মাছ

নুন

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

লেবুর রস

সরষে গুঁড়ো

নারকেল বাটা

কাঁচালঙ্কা

সরষের তেল



 ২৫০ গ্রাম ভেটকি মাছে ১ চা চামচ নুন, সামান্য হলুদ গুঁড়ো, লেবুর রস দিয়ে ভালো করে মেখে ১৫ মিনিট রেস্টে রাখতে হবে। অন্যদিকে একটি বাটিতে ২ টেবিল চামচ সরষে গুঁড়ো, ১ চা চামচ নুন, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমান মতো জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে।

এবার একটি মিক্সিং জারে ৪ টেবিল চামচ নারকেল কোড়া, ৪ টে কাঁচালঙ্কা, নুন দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর একটি টিফিন বক্সে নারকেল বাটা, সরষে পাউডারের পেস্ট, জল, ২ টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ম্যারিনেট করে নেওয়া মাছের পিস দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এবার উপর থেকে ২ টেবিল চামচ সরষের তেল, ২ টো চেরা কাঁচালঙ্গা দিয়ে টিফিন বক্স আটকে দিতে হবে। এরপর কড়াইতে জল দিয়ে টিফিন বক্স বসিয়ে ঢাকনা চাপা দিয়ে ২০ মিনিট রান্না করে নিতে হবে। তারপর নামিয়ে নিলেই একেবারে তৈরি ভেটকি মাছের ভাপা।

No comments:

Post a Comment

Post Top Ad