শরীরে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়৷ যার ফলে বাড়তে থাকে কোলেস্টেরল৷ আর এটিই হার্ট অ্যাটাক, ডায়বেটিসের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়৷ তাই এখন থেকেই ভালো স্বাস্থ্যের জন্যে ভালো খাবার ও ভালো জীবনযাপনের পদ্ধতি বেছে নিন। আর এই কোলেস্টেরল থেকে আপনাকে বাঁচাতে পারে, এমন কিছু সব্জি যা খেলেই আপনি কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবেন৷
শুধু কোলেস্টেরল নয়, এর সঙ্গে কমবে ব্লাডসুগারও। এক্ষেত্রে সবুজ সব্জি হিসেবে ঢ্যাঁড়শ খান। যাতে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার বা তন্তুতে ভরপুর উপাদান৷ এছাড়াও এতে রয়েছে প্যাক্টিন৷ যা খারাপ কোলেস্টেরল স্তরকেও কমতে হয়৷ এর সাহায্যে ব্লাডপ্রেশার নিয়ন্ত্রিত করে রাখে৷ কারণ কোলেস্টেরল বেশ কিছু সমস্যার শিকড় বলে দাবি করা হয়৷
এছাড়াও পেটের রোগ দূর করতে ঢ্যাঁড়শের জুড়ি মেলা ভার। একই সঙ্গে এই সব্জি হজম শক্তিও বাড়িয়ে দেয়৷ তাই এটি ডায়বেটিসের রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়৷ আর এই সব্জি খেলে ব্লাডসুগারও নিয়ন্ত্রনে থাকে৷

No comments:
Post a Comment