দুর্দান্ত স্বাদের পেঁয়াজ-রসুন ছাড়া ভোগের খাসির মাংস - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 September 2022

দুর্দান্ত স্বাদের পেঁয়াজ-রসুন ছাড়া ভোগের খাসির মাংস

 


চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-

খাসির মাংস

টক দই

নুন

ধনে

জিরে

এলাচ

লবঙ্গ

দারুচিনি

তেজপাতা

চিনি

হলুদ গুঁড়ো

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

গোলমরিচ গুঁড়ো

গরম মসলা

ঘি

সরষের তেল

হলুদ গুঁড়ো

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

গোলমরিচ গুঁড়ো

গরম মসলা

ঘি

সরষের তেল


৮০০ গ্রাম খাসির মাংসের মধ্যে ৪ টেবিল চামচ টকদই ও স্বাদমতো নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ৩ চা চামচ গোটা ধনে, গোটা জিরে হালকা গরম জলে মিনিট তিনেক ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি মিক্সিং জারে ভিজিয়ে রাখা গোটা জিরে, গোটা ধনে দিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে সরষের তেল ও ঘি দিয়ে ভালো করে গরম করে করে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে নিতে হবে।

তারপর সামান্য চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে নাড়াচাড়া করে জিরে ও ধনে বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর কিছুটা জল দিয়ে আবারও একবার কষিয়ে নিতে হবে। তারপর ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে মিনিট ১০ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আবারও কিছুটা হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে।

তারপর মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। এরপর গোলমরিচ গুঁড়ো ও জল, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ২০ মিনিট রান্না করে সেদ্ধ করে নিতে হবে। তারপর গরম মসলা গুঁড়ো দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একেবারে তৈরি পেঁয়াজ-রসুন ছাড়া ভোগের মাংস।

No comments:

Post a Comment

Post Top Ad