ময়দা আর আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 September 2022

ময়দা আর আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার

 


চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-


ময়দা

নুন

জোয়ান

সেদ্ধ আলু

নুন

হলুদ গুঁড়ো

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

চাটমসলা

গরমমসলা

পেঁয়াজ কুচি

কাঁচালঙ্কা কুচি

আদা কুচি

ধনেপাতা কুচি

সাদা তেল



একটি মিক্সিং বোলে ১ কাপ ময়দা, স্বাদমতো নুন, জোয়ান, সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। তারপর পরিমান মতো জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। এরপর ২ টো সেদ্ধ আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তারপর স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাটমসলা, গরম মসলা, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, গ্রেট করে রাখা আদা কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

 মেখে রাখা ডো থেকে লেচি কেটে ছানচার মধ্যে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। এরপর জল ব্রাশ করে মাঝে আলুর পুর দিয়ে মুখটাকে আটকে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিলে একেবারে তৈরি দারুন মুচমুচে একটি রেসিপি।

No comments:

Post a Comment

Post Top Ad