কাশ্মীরি চিকেন কান্তি তৈরির প্রনালী জেনে নিন -
ঘী- ১ চা চামচ
এলাচ- ৩ টি
লবঙ্গ- ৩ টি
দারুচিনি- ১ টি
চিকেন- ৫০০ গ্রাম
তেজপাতা- ২ টি
স্টার ফুল- ২ টি
শুকনো লঙ্কা- ১০ টি
গোটা গোলমরিচ- ১০-১৫ টি
মৌরি- পরিমানমতো
পেঁয়াজ কুচি- ৪ টি
আদা ও রসুন বাটা- ৫ চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো- ২ চামচ
টক দই- ২০০ মিলি
মেথি পাতা- পরিমানমতো
লবন- স্বাদমতো
সাদা তেল- ১০০ মিলি লিটার
আগে একটি কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ ও সমস্ত গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে নিন। তারপর মশলাটি ঠান্ডা করে গুঁড়ো করে নিন।
তারপর কড়াইয়ে সাদা তেল ও ঘী নিয়ে গরম করে নিন। এবারে এরমধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি এবং পেঁয়াজের মধ্যে সামান্য লবন মিশিয়ে তা লালচে রং ধরিয়ে ভেজে নিন। এখন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে মিশিয়ে নিন আদা ও রসুন বাটা। এটি নাড়াচাড়া করে কিছুক্ষণ পর দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
সব মশলা বেশ ভালোভাবে কষিয়ে দিয়ে দিন চিকেনের টুকরোগুলি। তারপর চিকেন সামান্য নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিন ডাইরোস্ট করে ভেজে নেওয়া মশলার মিশ্রণটি। এখন ৩-৪ মিনিট সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে রান্না করে নিন। এবার মিশিয়ে নিন টক দই। আর এই সময় ১০-১৫ মিনিট সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যখন কষানো সমস্ত উপকরণ থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নিন সামান্য উষ্ণ জল। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষন সময় ধরে চিকেন রান্না করে নিন। শেষে ঢাকা তুলে ওপর থেকে ছড়িয়ে নিন সামান্য মেথি পাতা। ব্যস তাহলেই তৈরি কাশ্মীরি চিকেন কান্তি।

No comments:
Post a Comment