মাত্র কয়েকটি সামান্য উপকরণের মাধ্যমে তৈরি পনির বাহার এর প্রণালী -
লঙ্কা গুঁড়ো
শাহী জিরা
শাহী গরম মশলা
চিলি ফ্লেক্স
লবণ
চিনি
পনির
পেঁয়াজ
কাঁচা লঙ্কা
আদা
রসুন
টক দই
ফ্রেশ ক্রিম
হলুদ গুঁড়ো
সাদা তেল
প্রথমে পনির নিয়ে লম্বাভাবে টুকরো করে নিয়ে দিয়ে দিন স্বাদমতো লবণ, পরিমাণমতো লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এবার পনিরের সঙ্গে এই সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিন। একটি পাত্রে বেশ কিছুটা গরম জল নিয়ে কড়াইয়ে ৪ চামচ পরিমাণে সাদা তেল গরম করে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলি হালকা ভেজে সেটি গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিন। তারপর একটি মিক্সিংজারে ১ টি পেঁয়াজ কুচি, ৩ টি কাঁচা লঙ্কা, ১/২ ইঞ্চি আদার টুকরো, ৪ কোয়া রসুন, ২ চামচ টক দই নিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।
এবার গরম তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিন ১/২ চা চামচ শাহী জিরা। ফোড়ন ফুঁটে উঠলে এর মধ্যে দিয়ে দিন পেস্ট করে নেওয়া মশলার মিশ্রণ। মশলা কষাতে কষাতে দিয়ে দিন সামান্য পরিমানে জল ও স্বাদমতো লবন। এবারে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিন জল সমেত ভেজে রাখা পনিরের টুকরো। এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে মিনিট ২ সমস্ত কিছু ফুটিয়ে নিন। এখন এর মধ্যে মিশিয়ে নিন ১/২ চামচ চিনি, ২ চামচ ফ্রেশ ক্রিম, ১/৫ চা চামচ শাহী গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। ব্যাস তাহলেই তৈরি দুর্দান্ত স্বাদের পনির বাহার।

No comments:
Post a Comment