প্রথমে এক গ্লাস জল নিয়ে ১ টেবিল-চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেড় ঘণ্টা চাপা দিয়ে রেখে দিন। তারপর ওপরে যে লঙ্কাগুঁড়ো ভেসে উঠবে তা ভালো করে ছেঁকে নিলে দেখবেন তার মধ্যে কতটা অপরিশোধিত পদার্থ মেশানো রয়েছে। তাহলে রান্নায় কি লঙ্কার গুঁড়ো মেশানো উচিত? কারণ ঝাল অনেকেই খেতে পছন্দ করেন। এর জন্যে বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু লঙ্কা গুঁড়ো। যার মধ্যে থাকবে না কোন ভেজাল। কি করে বানাবেন।
আগে বেশ কতগুলো শুকনো লঙ্কা নিয়ে বোঁটা ছাড়িয়ে নিন। এরপরই শুকনো তাওয়াতে একটি ফ্রাইং প্যান গরম করে ভেজে নিন। এরপর গ্যাস থেকে নামিয়ে সামান্য ঠান্ডা করে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিন। এরপরে থেকে ছেঁকে নিলেই পেয়ে যাবেন একেবারে নির্ভেজাল হোম মেড সুন্দর শুকনো লঙ্কার গুঁড়ো। যা ভালো পাত্রের মধ্যে রেখে দিন।

No comments:
Post a Comment