অল্প উপকরণে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বরবটি ভর্তা -
বরবটি
পেঁয়াজ
রসুন
কাঁচালঙ্কা
শুকনো লঙ্কা
কালো জিরে
নুন
সরষে তেল
আগে বরবটির দুই প্রান্ত বাদ দিয়ে ছোট ছোট করে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে হবে। তারপরে বরবটি ভাপিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বরবটি সেদ্ধ এমন করে করতে হবে যাতে জল না ফেলতে হয় অর্থাৎ, সেদ্ধ হেওয়ার সাথে সাথে যাতে জল শুকিয়ে যায়। অন্যদিকে কড়াইতে গরম সরষে তেলে গোটা শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ আলাদা আলাদা করে ভেজে নিতে হবে।
এবার মিক্সির বড়ো জারে প্রথমে লঙ্কা, পেঁয়াজ ও রসুন দিয়ে অল্প পিসে নিয়ে সেদ্ধ করে রাখা বরবটি আর কাঁচালঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে ওই পেঁয়াজ ভাজা কড়াইতে অল্প তেল অ্যাড করে নিতে হবে। তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা কড়াইতে ঢেলে ৫-৬ মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু বরবটির ভর্তা।

No comments:
Post a Comment