বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার এই স্ন্যাক্স, উপকরন জেনে নিন-
আলু
নুন
জিরে গুঁড়ো
হলুদ গুঁড়ো
জোয়ান
কসুরি মেথি
পেঁয়াজ কুচি
আদা বাটা
কাঁচালঙ্কা বাটা
গরম মসলা গুঁড়ো
সাদা তেল
আগেএকটি মিক্সিং বোলে ১ কাপ ময়দা, সামান্য নুন, ১/২ চা চামচ জোয়ান, কসুরি মেথি, ১ চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে ভালো করে মেখে সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
এরপর ফ্রায়িং প্যানে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর ১/২ চা চামচ আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার সেদ্ধ করে স্মাশ করে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সামান্য গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ২ মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে। এরপর ময়দার থেকে লেচি কেটে বেলে নিতে হবে। তারপর চৌকো শেপে কেটে আলুর পুর দিয়ে মুরে ডিজাইন করে নিতে হবে।
এরপর কড়াইতে সাদা তেল গরম করে স্ন্যাক্স গুলো ভেজে নিলেই একেবারে তৈরি এই রেসিপি।

No comments:
Post a Comment