চিংড়ির পুর ভরা পটল বানানোর সহজ উপকরন জেনে নিন -
পটল
চিংড়ি মাছ
পেঁয়াজ কুচি
আদা বাটা
রসুন বাটা
টমেটো বাটা
কাঁচালঙ্কা কুচি
কাজু বাদাম বাটা
জিরে গুঁড়ো
হলুদ গুঁড়ো
শুকনোলঙ্কা বাটা
গোটা জিরে
নুন
সরষের তেল
আগে চিংড়ি মাছ গুলোর খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। তারপর পটল গুলোকে কেটে নিতে হবে। এরপর একটি চামচের পিছন দিকের সাহায্যের পটলের দানা গুলো বের করে নিতে হবে। তারপর কড়াইতে সরষের তেল গরম করে পটল গুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইতে আরও কিছুটা তেল গরম করে কেটে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিতে হবে। এরপর পটলের দানা বাটা, ১ চামচ পেঁয়াজ বাটা, ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনোলঙ্কা বাটা, জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা পটলের মধ্যে চিংড়ি মাছের পুর ভরে দিতে হবে। তারপর কড়াইতে আবারও তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো লঙ্কা বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, নুন, কাঁচালঙ্কা কুচি, গরম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমানমতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে কাজুবাদাম বাটা দিয়ে আবারও মিনিট দুয়েক রান্না করে পটল গুলো দিয়ে ঢাকনা বন্ধ করে মিনিট পাঁচেক রান্না করে নিলেই একেবারে তৈরি চিংড়ি মাছের পুর দিয়ে পটলের রেসিপি।

No comments:
Post a Comment