বাড়িতে বসেই বানিয়ে ফেলুন গন্ধরাজ রুই কারি, উপকরন জেনে নিন -
নুন
চিনি
সরষে তেল
আদা বাটা
টমেটো বাটা
হলুদ গুঁড়ো
লঙ্কা গুড়ো
জিরে গুঁড়ো
রুই মাছ
গন্ধরাজ লেবু
পেঁয়াজ কুচি
রসুন বাটা
গন্ধরাজ লেবু পাতা
রুই মাছের টুকরো গুলোকে সামান্য নুন, হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরপরে মাছ ভাজা তেলে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো বাটা, আদা বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়া আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি এই সময়েই দিয়ে দিতে হবে।
ভালো করে মসলা কষা হয়ে গেলে কড়াইতে গরম জল দিয়ে ভিজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এবার গন্ধরাজ লেবুপাতা গুলো কড়াইয়ে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম আঁচে হতে দিতে হবে বেশ কিছুক্ষন। তারপরে সবার শেষে ঢাকনা খুলে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গন্ধরাজ রুই মাছের কালিয়া।

No comments:
Post a Comment