কাজু রোল বানানোর পদ্ধতি ও উপকরন জেনে নিন-
কাঁচা দুধ
গুঁড়ো দুধ
ঘি
কাজুবাদাম গুঁড়ো
চিনি গুঁড়ো
পেস্তা বাদাম কুচি
সিলভার বরফ
আগে একটি কড়াইয়ে নিয়ে নিন ১/২ কাপ দুধ। এবারে দুধের মধ্যে দিয়ে দিন ১/৪ কাপ গুঁড়ো চিনি ও ২০০ গ্রাম পাউডার মিল্ক অর্থাৎ গুঁড়ো দুধ। এরপর এই তিনটি উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিন। এখন এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিন ১ চামচ ঘি। আর এই সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেম বন্ধ রেখে আপনাদের সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিতে হবে।এবারে গ্যাস ধরিয়ে ফ্লেম লো-তে রেখে মিনিট পাঁচেক ধরে এই মিশ্রনটি ক্রমাগত নাড়াচাড়া করুন। এবার যখন দেখবেন মিশ্রণটি ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে মিশিয়ে নিন ২০০ গ্রাম কাজু বাদাম গুঁড়ো। আর এবারো ঠিক আগের মতো মিনিট পাঁচেক সময় ধরে মিশ্রণটি ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই মিশ্রণটি যখন কড়াই থেকে হালকা ছাড়তে শুরু করবে তখন গ্যাস বন্ধ করে দিন।
এবার একটি বাটার পেপারের মধ্যে মাখিয়ে নিন অল্প পরিমাণে ঘি। এক্ষেত্রে আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে স্টিলের যেকোন থালা ব্যবহার করতে পারেন। এখন বাটার পেপারের মধ্যে সমস্ত মিশ্রনটি ঢেলে নিন। তারপর হাতার সাহায্যে মিশ্রনটি ছড়িয়ে নিন যাতে ঠান্ডা হয়ে যায়।
এরপর মিশ্রণটি ঠান্ডা হালকা হয়ে এলে হাতের সাহায্যে আরো একবার ময়দার ডোয়ের মতো মেখে নিন এবং লেচি কেটে নিন। এবারে লেচিটিকে লম্বাকরে শেপ দিয়ে নিন। তারপর আরো একবার রোলগুলি ঠান্ডা করে নিয়ে সিলভার বরফ লাগিয়ে ছোট টুকরো করে কেটে নিন।
এবার তৈরি গণেশ চতুর্থী স্পেশাল কাজু রোল। এখন ওপর থেকে সামান্য পেস্তাবাদাম কুচি ছড়িয়ে এটি পরিবেশন করে ফেলুন ।

No comments:
Post a Comment