জেনে নিন কিভাবে চিনবেন খাঁটি সরষের তেল - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 12 September 2022

জেনে নিন কিভাবে চিনবেন খাঁটি সরষের তেল

 


খাওয়া দাওয়া শুধু নয় রূপচর্চার ক্ষেত্রেও সরষে তেলের রয়েছে অনেক উপকারীতা। যেমন সরষে তেল চুলের জন্যে বেশ ভালো আবার ত্বকের জন্যেও খুব উপকারী। এছাড়াও সরষে তেলের সাথে চন্দন গুঁড়ো দিয়ে আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ সানস্ক্রিন লোশন। তাহলেই বুঝতে পারছেন সরষের তেলের কতগুণ রয়েছে। 


তেলের বোতল বাজার থেকে কিনে এনে ফ্রিজে ঘণ্টা দুই – তিনেকের মতো রেখে দিন। তারপরে তেলের বোতল বের করে দেখেন একই আছে তবে খাঁটি তেল আর যদি দেখেন বোতলের উপরই ভাগের তেল জমাট বেঁধে গেছে তবে সেটি ভেজাল মেশানো সরষে তেল।



সরষের তেলের ঝাঁঝ আর গন্ধ কতটা জোরালো আমরা সকলেই জানি। সেই জন্যেই খাঁটি তেল পরীক্ষা করার সহজ পদ্ধতি হলো, কয়েক ফোঁটা তেল নিয়ে ভালো করে হাতের তালুতে ঘষে নিন। এবারে গন্ধ যদি সরষে তেলের পান তবে খাঁটি তেল আর যদি অন্য গন্ধ পান তবে সেটি নকল সরষের তেল।

No comments:

Post a Comment

Post Top Ad