ত্বকের যত্নের জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করণীয় তা হল ত্বক ভালোভাবে পরিষ্কার করে নেওয়া।
এর জন্য আপনারা কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। একটি তুলোর সাহায্যে কাঁচা দুধ মুখে লাগিয়ে ত্বক পরিষ্কার করে ফেলুন।
কিছুক্ষণ পর দেখবেন ত্বক অত্যন্ত সুন্দর হয়ে উঠেছে।
আপনাদের বাড়িতে কাঁচা দুধ না থাকে তাহলে এর পরিবর্তে গরম জলের মধ্যে পরিমাণমতো লেবুর রস, গোলাপজল, আটা ও গোলাপ ফুল বাটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন।
এবারে সেই মিশ্রনটি গলায়, মুখে, পিঠে লাগিয়ে আধঘন্টা মত রেখে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। দেখবেন আপনার ত্বক অত্যন্ত ঝকঝকে হয়ে উঠেছে।

No comments:
Post a Comment