তিন টেবিল চামচ গোটা এলাচ
দুই টেবিল চামচ গোলমরিচ
চারটি শুকনো লঙ্কা
চারটি তেজপাতা
এক টেবিল চামচ লবঙ্গ
দুই টেবিল চামচ গোটা জিরে
দুই টেবিল চামচ মৌরি
দুই টেবিল চামচ গোটা ধনে
এক টেবিল চামচ শুকনো আদা গুঁড়ো
এক টেবিল চামচ জায়ফল গুঁড়ো
এক টেবিল-চামচ জয়িত্রী গুঁড়ো
দুটি বড় আকারের দারচিনি টুকরো
প্রণালী –
প্রত্যেকটি উপকরণকে খালি কড়াইতে খুব ভাল করে লাল করে ভেজে নিন। প্রত্যেকটি উপকরণ বেশ লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে নামিয়ে নিন। বেশ সুন্দর গন্ধ বেরোলে এটিকে ঠান্ডা হতে দিন। এরপর বেশ খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি মিক্সির মধ্যে সব মশলা গুলিকে দিয়ে মিক্সিতে খুব ভালো করে বারে বারে গুঁড়ো করে নিন। তবে খেয়াল রাখুন যে, অবশ্যই মশলাগুলিকে একটি এয়ারটাইট কন্টেইনারে রাখবেন নয়তো গন্ধ উবে যাবে।

No comments:
Post a Comment