জলখাবারের জন্য আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের রেসিপিটি - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 September 2022

জলখাবারের জন্য আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের রেসিপিটি

 


 রেসিপিটির নাম হল পটাটো নাগেটস। চলুন জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন-


উপকরন 

আলু

নুন

লঙ্কার গুঁড়ো

গোলমরিচের গুঁড়ো

ধনেপাতা কুচি

ময়দা

ডিম

ব্রেডক্ৰামস

সাদা তেল


আগে ২ টো আলুর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিতে হবে। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে কেটে রাখা আলু ও পরিমান মতো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর আলুটাকে স্মাশ করে নিতে হবে। তারপর ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ২ টেবিল চামচ ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার লম্বা করে ডিজাইন করে নিতে হবে। এরপর একটি বাটিতে ১ টা ডিম ফাটিয়ে নিতে হবে। তারপর জলখাবারটিকে ডিমে কোট করে ব্রেড ক্ৰামসে কোট করে নিতে হবে। এরপর সাদা তেলে ভেজে নিলেই একেবারে তৈরি সুস্বাদু পটাটো নাগেটস।

No comments:

Post a Comment

Post Top Ad