বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানি - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 September 2022

বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানি

 


 ভেজ বিরিয়ানির রেসিপি জেনে নিন -


বাসমতি চাল

আলু

নুন

হলুদ

জায়ফল

জয়িত্রী

ছোট এলাচ, বড় এলাচ, তারা মসলা, দারুচিনি, গোলমরিচ, শুকনোলঙ্কা , তেজপাতা

ঘি

পনির

গাজর

টমেটো

জিরে গুঁড়ো

লাল লঙ্কার গুঁড়ো

গোলাপ জল

কেওড়া জল

মিঠা আতর

দুধ

জাফরান

ফুড কালার

সাদা তেল


৩০০ গ্রাম বাসমতি চালকে ভালো করে ধুঁয়ে নিতে হবে। এরপর খোসা ছাড়ানো আলু গুলিকে জল, নুন, হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াইতে ১০টা ছোট এলাচ,

২ টো জয়িত্রী নিয়ে নাড়াচাড়া করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপর আবারও কড়াইতে জায়ফল, তারা মসলা, দারুচিনি দিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর ১/২ জয়িত্রী, ১০টা কাবাব চিনি, ১/৪ জায়ফল, ১ চা চামচ শাজিরে, ৪ টে ছোট এলাচ, ১ চা চামচ শা মরিচ, ১০ টা লবঙ্গ, ২ টো দারুচিনি, ১/২ চা চামচ গোলমরিচ, ১ টা শুকনো লঙ্কা, ২ টো তেজপাতা, ১ টা বড় এলাচ একসঙ্গে ড্রাই রোস্ট করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তাহলেই তৈরি বিরিয়ানি মসলা।

এরপর গ্যাসে একটি ডেকচিতে বেশ কিছুটা জল বসিয়ে তাতে ৪ টে লবঙ্গ, ২ টো তেজপাতা, জয়িত্রী, দারুচিনি, ছোট এলাচ, ৩ চা চামচ নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ভিজিয়ে রাখা চাল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াইতে ১ চামচ ঘি ও ১ টেবিল চামচ সাদা তেল গরম করে ৩০০ গ্রাম পনিরকে নুন ও হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর কেটে রাখা গাজর দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে ২ টো টমেটো, সেদ্ধ করে রাখা আলু, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ বিরিয়ানি মসলা, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা ছোট এলাচ ও জয়িত্রী গুঁড়ো, স্বাদমতো নুন, পনির, কেওড়া জল, গোলাপ জল, জল দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে।

তারপর বড় সাইজের ডেকচিতে প্রথমে গ্রেভির লেয়ার দিয়ে তারপর ভাতের লেয়ার দিতে হবে। এরপর ছোট এলাচ, জয়িত্রী গুঁড়ো, বিরিয়ানি মসলা, নুন, আলু, গাজর ও পনিরের টুকরো গুলো সাজিয়ে দিতে হবে। তারপর ভাতের লেয়ার দিয়ে আবারও সব দিয়ে একভাবে সাজিয়ে নিতে হবে। এরপর সবশেষে আবারও ভাতের উপরে গ্রেভি ও সব মসলা দিয়ে দিতে হবে। আর সঙ্গে ২ চা চামচ কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, জাফরান ও ফুড কালার মেশানো দুধ, ১ টেবিল চামচ ঘি দিয়ে মুখ আটকে চারপাশ আটা দিয়ে মুড়ে নিতে হবে।

এরপর মিনিট দশেক দমে বসিয়ে নিলেই একেবারে তৈরি ভেজ বিরিয়ানি।

No comments:

Post a Comment

Post Top Ad