লোভনীয় স্বাদের সুজির ক্ষীরডুবি পিঠা - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 5 September 2022

লোভনীয় স্বাদের সুজির ক্ষীরডুবি পিঠা

 


উপকরন জেনে নিন -

১.সুজি

২.চিনি

৩.নুন

৪.গুঁড়ো দুধ

৫.এলাচ

৬.দুধ

৭.নারকেল বাটা

৮.সাদা তেল


 গ্যাসে কড়াই বসিয়ে ১৫০ গ্রাম সুজি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ২ চামচ গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করে দেড় বাটি জল দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর সামান্য নুন ও ৪ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। এরপর নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে।

তারপর নারকেল বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর লেচি কেটে নিতে হবে। তারপর হাতের সাহায্য চ্যাপ্টা করে চামুচের সাহায্যে ডিজাইন করে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে পিঠে গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে।

এরপর কড়াইতে ৫০০ জল দিয়ে ১৫০ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর দুধের মধ্যে ২ টো এলাচ ফাটিয়ে দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা পিঠে দিয়ে ৫ মিনিট রান্না করে নিতে হবে। আর তাহলেই একেবারে তৈরি সুজির ক্ষীরডুবি পিঠা

No comments:

Post a Comment

Post Top Ad