উপকরন জেনে নিন-
আলু
এলাচ
দারুচিনি
সাদা জিরে
টমেটো
আদা
হলুদ গুঁড়ো
লঙ্কার গুঁড়ো
জিরে গুঁড়ো
নুন
কাঁচালঙ্কা
চিনি
গরম মসলা গুঁড়ো
ঘি
সরষের তেল
‛নিরামিষ ফুলকপির ডালনা’ রান্নার প্রনালী:
প্রথমেই কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে কেটে রাখা ফুলকপি দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু দিয়ে ভেজে তুলে নিতে হবে। তারপর আরও কিছুটা তেল দিয়ে ১/২ চা চামচ হত্যা জিরে, ২টো ছোট এলাচ ও ১টা দারুচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে নিতে হবে। অন্যদিকে একটি বাটিতে ১টি গ্রেট করা টমেটো, ১ ইঞ্চি গ্রেট করা আদা, জিরে গুঁড়ো, ১.৫ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে মসলা তৈরি করে নিতে হবে।
এরপর কড়াইতে গুলে রাখা মসলা ও আরও কিছুটা জল দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা আলু, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা ফুলকপি দিয়ে আবারও মিনিট দুয়েক কষিয়ে পরিমান মতো জল ও ৪ টে কাঁচালঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে।
তারপর ঢাকনা খুলে সামান্য চিনি ও ১/২ চা চামচ শাহী গরম মসলার গুঁড়ো ও ১ চা চামচ ঘি দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিলেই একেবারে তৈরি নিরামিষ ফুলকপির ডালনা।

No comments:
Post a Comment