অল্প উপকরণ দিয়ে মাত্র ৫ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি।
আলু
নুন
হলুদ গুঁড়ো
চিনি
চালের গুঁড়ো
বেসন
কালোজিরে
লঙ্কার গুঁড়ো
সাদা তেল
আগে দুটো আলুর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর আলুর টুকরো গুলোকে ভালো করে ধুঁয়ে স্বাদমতো নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।এরপর একটি মিক্সিং বোলে ১/২ কাপ বেসন, ১/২ কাপ চালের গুঁড়া, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ১/২ চামচ কালোজিরে, লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমানমতো জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর ২ চামচ গরম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আলুর টুকরো গুলো ব্যাটারে ডুবিয়ে গরম গরম তেলে ভেজে নিলেই একেবারে তৈরি মুচমুচে স্ন্যাক্স।

No comments:
Post a Comment