অন্যরকম ধরনের ইলিশ মাছের পাতুরির রেসিপি জেনে নিন -
ইলিশ মাছ
নুন
হলুদ
কাঁচালঙ্কা
সরষে বাটা
কুমড়ো পাতা
সরষের তেল
ইলিশ মাছের গায়ে নুন,হলুদ মাখিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। এরপর সরষে বাটা, কাঁচালঙ্কা বাটা, সরষের তেল, নুন, জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কুমড়ো পাতার মধ্যে মেখে রাখা ইলিশ মাছ, খানিকটা গ্রেভি, কাঁচালঙ্কা দিয়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এরপর কড়াইতে জল দিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে মুরে রাখা পাতুরি গুলো তার উপর বসিয়ে ঢেকে দিতে হবে।তারপর মাঝে ঢাকনা খুলে উল্টে-পাল্টে দিতে হবে। এরপর ভাপানো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তারপর চাটুতে তেল দিয়ে ভাপানো ইলিশ মাছ গুলোকে এপিঠ-ওপিঠ ভেজে নিলেই একেবারে তৈরি ইলিশ মাছের পাতুরি।

No comments:
Post a Comment