সুস্বাদু রুই বেগুন কারি - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 September 2022

সুস্বাদু রুই বেগুন কারি

 


এক টুকরো মাছ আর বেগুন দিয়ে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ এই রেসিপিটি। উপকরন জেনে নিন -

এক পিস মাছ

বেগুনের ছোট ছোট টুকরো পেঁয়াজ কুচি

 রসুন কুচি

আদা বাটা

 টমেটো বাটা

 ক্যাপসিকাম বাটা

কাঁচালঙ্কা কুচি

ধনেপাতা কুচি

 হলুদ গুঁড়ো

 লঙ্কা গুঁড়ো

 তেজপাতা

 লবঙ্গ

 দারচিনি

এলাচ

 নুন

চিনি

 সরষে তেল


সবার আগে মাছের পিসটি সেদ্ধ করে নিয়ে বড়ো কাটা গুলো ছাড়িয়ে নিন। এরপর গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে এক এক করে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে ভালো করে ভেজে নিন। গোটা মশলা ভাজা হয়ে গেলে এরপর পেঁয়াজ কুচি, টমেটো বাটা, রসুন কুচি, আদা বাটা, ক্যাপসিকাম বাটা, ধনেপাতা কুচি, নুন, মিষ্টি স্বাদমতো এবং গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিন। এরপরে কেটে রাখা বেগুন গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন। এবার বেগুন দিয়ে ভাজা হয়ে গেলে উপর দিয়ে সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছের টুকরো গুলো দিয়ে ভালো করে ভেজে নিন। কিছুক্ষন মশলার সাথে ভালো করে ভেজে নেওয়ার পর উপর থেকে কাঁচালঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে গ্যাসের আঁচ নিভিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন রুই বেগুন কারি।

No comments:

Post a Comment

Post Top Ad