রুই মাছ দিয়ে অসাধারণ স্বাদের রেসিপির উপকরন ও পদ্ধতি জেনে নিন
রুই মাছ
কাঁচালঙ্কা বাটা
শুকনোলঙ্কা বাটা
পেঁয়াজ
নুন
হলুদ
গোটা জিরে
শুকনোলঙ্কা
সরষের তেল
আগে রুই মাছকে ভালো করে ধুঁয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে সরষে বাটা, কাঁচালঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, গ্রেট করা পেঁয়াজ, নুন, হলুদ, সরষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর ধুঁয়ে রাখা মাছ গুলোকে মসলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে।
এরপর কড়াইতে সরষের তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। তারপর মসলা মাখানো মাছ গুলো দিয়ে দিতে হবে। এরপর পরিমান মতো জল দিয়ে মিনিট দশেক রান্না করে নিলেই একেবারে তৈরি রুই মাছের ঝালদা।

No comments:
Post a Comment