খাস্তা কচুরির সঙ্গে স্পেশাল আলুর তরকারি রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 September 2022

খাস্তা কচুরির সঙ্গে স্পেশাল আলুর তরকারি রেসিপি

 


 খাস্তা কচুরি ও স্পেশাল আলুর তরকারি বানানোর উপকরন ও পদ্ধতি জেনে নিন



আলু সেদ্ধ

ময়দা

মুগ ডাল

লঙ্কা গুঁড়ো

জিরে গুঁড়ো

বেসন

হলুদ গুঁড়ো

শুকনোলঙ্কা

গোটা জিরে

গোটা মৌরি

গোটা ধনে

আদা বাটা

ঘি

হিং

আমচুর পাউডার

নুন

জোয়ান

সাদা তেল


আগে ময়দার মধ্যে কিছুটা জোয়ান, নুন, সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। এরপর ময়দার ডোয়ের গায়ে তেল মাখিয়ে নিতে হবে।

তারপর গ্যাসে কড়াই বসিয়ে শুকনোলঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে সাদা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হিং, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে সেদ্ধ করে রাখা আলু ভেঙে কড়াইতে দিয়ে দিতে হবে। সঙ্গে স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

এরপর ভেজে রাখা মসলা গুলো ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর আলু কষে এলে জল দিয়ে ঢেকে নিত হবে। তারপর কিছুক্ষন রান্না হয়ে এলে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই একেবারে তৈরি আলুর তরকারি।

এবার ভিজিয়ে রাখা মুগ ডাল বেটে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে হিং, বেসন দিয়ে ভাজা মসলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর লঙ্কার গুঁড়ো ও বেটে রাখা মুগ ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তাহলেই রেডি কচুরির জন্য পুর। এরপর পুর ঠান্ডা করে নিতে হবে।

এবার ময়দার ডো থেকে লেচি কেটে গোল করে নিতে হবে। এরপর ডালের পুর লেচির মধ্যে ভরে মুখ আটকে দিতে হবে। তারপর বেলে নিতে হবে। তারপর গরম তেলে ভেজে নিলেই একেবারে তৈরি খাস্তা কচুরি।

No comments:

Post a Comment

Post Top Ad