রেসিপিটি জেনে নিন -
ঝিঙে
ঘি
নুন
গোটা জিরে
হিং
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
চিনি
দুধ
ময়দা
কাঁচালঙ্কা
কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করে ১/৪ চা চামচ গোটা জিরে, ১/৪ চা চামচ হিং, ১ টা তেজপাতা ফোড়ন দিয়ে ৬০০ গ্রাম ঝিঙে ১ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তারপর স্বাদমতো নুন, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও ১ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ১ টেবিল চামচ চিনি, ১/২ কাপ দুধ, ১/২ কাপ জল, কাঁচালঙ্কা দিয়ে ৭-৮ মিনিট রান্না করে নিতে হবে। তারপর ১ টেবিল চামচ ময়দা দিয়ে আবারও ২ মিনিট রান্না করে নিলেই একেবারেই তৈরি ঝিঙে ঘন্ট।

No comments:
Post a Comment