ক্রিস্পি অনিয়ন রোলের উপকরন জেনে নিন-
পেঁয়াজ কুচি
কাঁচালঙ্কা কুচি
নুন
বেসন
চালের গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
হলুদ গুঁড়ো
চাটমসলা
ধনেপাতা কুচি
সয়া সস
ডিম সেদ্ধ
সাদা তেল
আগে একটি মিক্সিং বোলে ১ কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ৫ মিনিট রেখে দিতে হবে। তারপর ১/৩ কাপ বেসন, চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাটমসলা, ধনেপাতা কুচি, সয়া সস, গ্রেট করা সেদ্ধ ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে।এরপর ২ টি সেদ্ধ ডিমকে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর ডিমের পিস গুলোকে মেখে রাখা মিশ্রন দিয়ে কোট করে নিতে হবে। এরপর সাদা তেলে ভেজে নিলেই একেবারে তৈরি ক্রিস্পি অনিয়ন রোল।

No comments:
Post a Comment