জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন-
উপকরণ:
পেঁয়াজ কুচি
কাঁচালঙ্কা কুচি
ধনেপাতা কুচি
লাল লঙ্কার গুঁড়ো
নুন
চাটমসলা
হলুদ গুঁড়ো
টমেটো সস
ডিম
পাউরুটি
বেসন
সাদা তেল
সবার আগে একটি মিক্সিং বোলে ১ কাপ পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লাল লঙ্কার গুঁড়ো, নুন, চাটমসলা, হলুদ গুঁড়ো, টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর ১ টা ডিম দিয়ে সবকিছুর সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে।
এবার ৩ পিস পাউরুটিকে জলে ভিজিয়ে তুলে জল বের করে নিতে হবে। এরপর মিক্সিং বোলে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে গোল গোল বলের আকারে গড়ে গরম তেলের মধ্যে দিয়ে এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিতে হবে। আর তাহলেই তৈরি দুর্দান্ত রেসিপি।

No comments:
Post a Comment