চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-
কাতলা মাছ
কাজুবাদাম
কাঁচালঙ্কা
পোস্ত
পেঁয়াজ
আদা
রসুন
ঘি
জয়িত্রী
চারমগজ
গরমমসলা
কেওড়া জল
দারুচিনি
তেজপাতা
শুকনোলঙ্কা
গোলমরিচ
এলাচ
লবঙ্গ
টকদই
চিনি
নুন
সাদা তেল
আগে ৮ পিস কাতলা মাছকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর ২ টি পেঁয়াজকে সেদ্ধ করে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে কাতলা মাছ গুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই সাদা জিরে, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জয়িত্রী, শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে বেটে নেওয়া পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
তারপর ১ টেবিল চামচ আদা-রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটি মিক্সিং বোলে পোস্ত, চারমগজ, কাজুবাদাম, জল দিয়ে পেস্ট করে কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর কাঁচালঙ্কা, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ৩ টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে।
এরপর ১ গ্লাস উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখ মাছ দিয়ে আবারও মিনিট তিনেক রান্না করে গরম মসলার গুঁড়ো, ঘি, সামান্য গ্রেট করা জায়ফল, ক্যাওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলেই একেবারে তৈরি জিভে জল আনা স্বাদে কাতলা মাছের রেজালা।

No comments:
Post a Comment