আলু পুরি বানানোর সহজ উপায় - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 7 October 2022

আলু পুরি বানানোর সহজ উপায়

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন-

উপকরন -

১.ময়দা

২.নুন

৩.বেরেস্তা

৪.কাঁচালঙ্কা

৫.ধনেপাতা কুচি

৬.নুন

৭.বিটনুন

৮.চাটমসলা

৯.কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১০.সাদা তেল


আগে একটি মিক্সিং বোলে ২ কাপ ময়দা, নুন, সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। এরপর পরিমানমতো জল দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে।

তারপর ঢেকে রেখে দিতে হবে। এরপর ৩ টি সেদ্ধ আলুকে স্মাশ করে নিতে হবে। তারপর ২ টেবিল চামচ বেরেস্তা, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি, নুন, বিটনুন, চাটমসলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

অন্যদিকে ময়দার ডো টাকে আর

 খানিকটা মোথে একটি লেচি কেটে নিতে হবে। এরপর লেচির মাঝে আলুর পুর ভরে আটকে নিতে হবে। তারপর হালকা হাতে বেলে সাদা তেলে এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি আলু পুরি।

No comments:

Post a Comment

Post Top Ad