জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন -
পনির
টক দই
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
হলুদ গুঁড়ো
লঙ্কার গুঁড়ো
গরম মসলা গুঁড়ো
বেসন
নুন
ক্যাপসিকাম
পেঁয়াজ
আদা বাটা
রসুন বাটা
টমেটো
কসুরি মেথি
সাদা তেল
একটি পাত্রে টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, বেসন, নুন, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর টুকরো করে কেটে রাখা পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে মেখে রাখা পনির দিয়ে ভাজা ভাজা করে তুলে নিতে হবে। এরপর কড়াইতে বাটার, সাদা তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটি পাত্রে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর সেটিকে কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর গ্রেট করা টমেটো, স্বাদমতো নুন দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে ভেজে রাখা পনির, কসুরি মেথি ছড়িয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলে একেবারে তৈরি পনির টিক্কা মশালা।

No comments:
Post a Comment