কেরালা স্টাইলে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের চিকেন কারী - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 October 2022

কেরালা স্টাইলে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের চিকেন কারী

 


চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-


উপকরন -

পেঁয়াজ কুচি

লঙ্কা কুচি

টমেটো কুচি

কারীপাতা

আদা

রসুন

নারকেল কোড়া

এলাচ, লবঙ্গ, দারুচিনি

লঙ্কার গুঁড়ো

ধনে গুঁড়ো

হলুদ গুঁড়ো

সাদা জিরে

লঙ্কার বীজ

মৌরির বীজ

নারকেল তেল



কড়াইতে সাদা তেল গরম করে এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দিয়ে লঙ্কার বীজ, মৌরী বীজ দিয়ে নাড়াচাড়া করে নারকেল কোরা, কারীপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ভাজা ভাজা হয়ে এলে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তারপর মসলাটাকে ঠান্ডা করে বেটে নিতে হবে। এরপর আদা ও রসুন গুলোকেও একসঙ্গে বেটে নিতে হবে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে পরিমান মতো নারকেল তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা কুচি, কারীপাতা, টমেটো কুচি, নুন দিয়ে নাড়াচাড়া করে বেটে রাখা মসলা, জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

তারপর পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর মুরগির মাংস দিয়ে ঢেকে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর তাহলেই একেবারে তৈরি কেরালা স্টাইলে চিকেন কারী।

No comments:

Post a Comment

Post Top Ad