বাটার গার্লিক চিকেন - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 October 2022

বাটার গার্লিক চিকেন

 


চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-


উপকরন -

১.মুরগির মাংস

২.নুন

৩.ভিনিগার

৪.গোলমরিচ গুঁড়ো

৫.আদা বাটা

৬.রসুন

৭.সয়া সস

৮.কাঁচালঙ্কা কুচি

৯.ময়দা

১০.বাটার

১১.সাদা তেল


আগে একটি মিক্সিং বোলে চিকেনের বোনলেস পিস, ভিনিগার, স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, সয়া সস দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর ১৫ মিনিট রেস্টে রাখতে হবে। এরপর ২ চামচ ময়দা দিয়ে মেখে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে চিকেনের পিস গুলো দিয়ে ফ্রাই করে তুলে নিতে হবে। তারপর কড়াইতে মাখন দিয়ে পরিমাণমতো রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে। এরপর কাঁচালঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ১/২ কাপ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা চিকেন দিয়ে মিশিয়ে নিয়ে ২ মিনিট নাড়াচাড়া করে নিলেই একবারে তৈরি ‛বাটার গার্লিক চিকেন’।

No comments:

Post a Comment

Post Top Ad