চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন -
জয়িত্রী
কাঁচা লঙ্কা
লবণ
তেজপাতা
জিরে
লবঙ্গ
জায় ফল
চিনি
মুরগির মাংস
তেল
গোলমরিচ
হলুদ গুঁড়ো
নারকেলের দুধ
শুকনো লঙ্কার গুঁড়ো
ধনে গুঁড়ো
ছোট এলাচ
বড় এলাচ
দারচিনি
ওভেন অন করে কড়াইতে গোল মরিচ দারচিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ জায়ফল জয়িত্রী এগুলি অল্প ভেজে নিতে হবে। গোটা গরম মশলাগুলি ভাজা হয়ে এলে তার মধ্যে দিতে হবে গোটা জিরে। এইবার একটি পাত্রে মশলাগুলি ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়ে সুন্দর ভাবে গুঁড়ো করে নিতে হবে। অন্য একটি পাত্রে মুরগির মাংস গুলো ঢেলে নিয়ে তার মধ্যে লবণ,হলুদ, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, নারকেলের দুধ, বেরেস্তা ভাজা এবং আগে থেকে তৈরি করা গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১০ মিনিটের জন্য। কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংস গুলি ঢেলে দিতে হবে। যে-পাত্রে মাংস ম্যারিনেট করা ছিল সেই পাত্রটিকে জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জল ঢেলে দিতে হবে কড়াইয়ে। তারপর ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হবার জন্য ছেড়ে দিতে হবে। মিনিট পাঁচেক পর কড়াইয়ের ঢাকনা খুলে তার মধ্যে চিনি দিতে হবে। এবার নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এবার অন্যদিকে একটি কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোঁড়ন এবং কিছুটা রসুন কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে এলে ফুটন্ত মাংসের মধ্যে এই মশলাটি মিশিয়ে দিতে হবে। মশলাটি ভালো করে মিশিয়ে দেওয়ার পরে মাংস সেদ্ধ হয়ে এলে তার মধ্যে গুঁড়ো করে রাখা গরম মশলা ছড়িয়ে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেল চিকেন কালা ভুনা।

No comments:
Post a Comment