চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
উপকরন -
নুন
চিনি
সুজি
পোস্ত
বেসন
চালের গুঁড়ো
সাদা তেল
সাদা তিল
চারমগজ
নারকেল
আদা কুচি
লঙ্কা কুচি
সবার প্রথমে সাদা তিল ও চারমগজ একটি মিক্সার গ্রাইন্ডারে ভালোমতো গুঁড়ো করে নিতে হবে। এবার একটি পাত্রে একে একে গুঁড়ো করা সাদা তিল ও চারমগজ, বেসন, নারকেল কোরা, চালের গুঁড়ো, লঙ্কা কুচি, আদা কুচি, স্বাদমতো নুন এবং চিনি, হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ জল দিয়ে ভালোমতো মেখে নিতে হবে। মিশ্রণটি এমনভাবে মাখতে হবে যাতে সেটি থেকে ছোটো ছোটো বড়ার আকার তৈরি করা যায়। এবার একটি প্লেটে সামান্য পরিমাণ পোস্ত ও সুজি ছড়িয়ে রাখতে হবে। এরপর মিশ্রণটি থেকে ছোটো ছোটো বড়ার আকার তৈরি করে তা সুজি ও পোস্তর মিশ্রণে ভালোমতো মাখিয়ে গরম তেলে ভেজে নিলেই তৈরি সুস্বাদু পোস্তর বড়া।

No comments:
Post a Comment