সর্ষে ডিম বানানোর পদ্ধতি জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

সর্ষে ডিম বানানোর পদ্ধতি জেনে নিন

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -


ডিম

নুন

পোস্ত বাটা

টক দই

কালো সর্ষে বাটা

হলুদ সর্ষে বাটা

কাঁচালঙ্কা

হলুদ গুঁড়ো

লঙ্কার গুঁড়ো

ধনেপাতা কুচি

সরষের তেল


সবার আগে ৫টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর মাঝখান থেকে কেটে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে।তারপর কড়াইতে সরষের তেল গরম করে ডিম গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে।এরপর কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে। তারপর একটি মিক্সিং জারে পোস্ত সামান্য জল দিয়ে বেটে নিতে হবে। এরপর এটিকে কড়াইতে দিয়ে মিনিট তিনেক কষিয়ে নিতে হবে। এবার কালো সরষে, হলুদ সরষে বাটা, টক দই, জল দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ডিম দিয়ে দিতে হবে।এরপর ২ টো কাঁচালঙ্কা, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করে নিলেই তৈরি সর্ষে ডিম।

No comments:

Post a Comment

Post Top Ad