সুজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের কালোজাম মিষ্টি - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 October 2022

সুজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের কালোজাম মিষ্টি

 


 সুজির কালোজাম মিষ্টি কিভাবে বানানো যায় দেখে নিন -

উপকরণ :

সুজি ১ কাপ, চিনি ২ কাপ, এলাচ ২ টা, জাফরান সামান্য, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, ঘি, দুধ ২ কাপ, বেকিং পাউডার, তেল


সুজি শুকনো খোলায় অল্প ভেজে নিন।

চিনির রসের জন্য ২ কাপ চিনি আর ৪ কাপ জল দিয়ে রান্না করুন। গন্ধের জন্য সামান্য জাফরান আর ২ টা এলাচ দিন। চিনি গুলে যাওয়ার পরে আঁচ কমিয়ে দিন। একটু আঠা আঠা হলেই আঁচ বন্ধ করে দিন।

একটা প্যানে প্রয়োজন মতো ঘি আর দুধ দিয়ে দিন। গরম দুধে আগে ভেজে রাখা সুজি দিন। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিন। লক্ষ্য রাখতে হবে যাতে লাম্প বা ডেলা পাকিয়ে না যায়। আস্তে আস্তে এটা একটা ডো এর আকার নেবে। এই অবস্থায় নামিয়ে ঠান্ডা হতে দিন।

ডো একটু ঠান্ডা হলে দুধের গুঁড়ো আর ১/৪ চামচ বেকিং পাউডার মিশিয়ে মেখে নিন। তারপর হাত দিয়ে পছন্দসই সাইজে মিষ্টি বানিয়ে নিন। তবে কালোজাম মিষ্টি লম্বাটে হলেই ভালো লাগে।

কড়ায় তেল গরম করে নিচু আঁচে মিষ্টিগুলো ভেজে নিন। হাল্কা হাতে ভাজতে হবে যাতে মিষ্টি ভেঙে না যায়। সময় নিয়ে লাল করে ভেজে নিন সবগুলো মিষ্টি।

মিষ্টি ঠান্ডা হয়ে গেলে সেগুলো আগে বানিয়ে রাখা চিনির রসে দিন। কিছুক্ষণ পরেই মিষ্টির ভেতরে চিনির রস ঢুকে যাবে। তখন মিষ্টি তুলে নিন। এরপর পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের সুজির কালোজাম মিষ্টি।

No comments:

Post a Comment

Post Top Ad